করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ লাখ

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ছাড়িয়েছে। এ ভাইরাসে প্রাণ হারিয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬ লাখ ১৪ হাজার ২৪৬ জনের শরীরে। সেখানে ২৬ হাজার ৬৪ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এবং মারা গেছেন ১৮ হাজার ২৫৫ জন।

প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া আক্রান্তদের ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর