পাওনা বেতন পরিশোধ করার দাবিতে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় রাজপথ আটকে বিক্ষোভ করেছে শত শত পোশাক শ্রমিক। দুই ঘন্টাব্যাপী চলা এই অবরোধে অচল হয়ে পড়ে প্রগতি সরণি।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সামস এন্ড রিজিয়া ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচী পালন করে।
তাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে তারা খুব কষ্টে দিন যাপন করছেন। আগের মাসের বেতনের দাবীতেই তাদের এই আন্দোলন। আজকের মধ্যেই বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানান তারা।
পরে, মালিকপক্ষ থেকে ২০ তারিখের মাঝে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলেও শ্রমিকরা তা মানতে অস্বীকৃতি জানায়।
সবশেষে এলাকার জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপের পর তারা রাস্তা ছেড়ে তাদের প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়।
বার্তাবাজার/এসজে