ফরিদপুরে জ্বর, সর্দি-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছরিলদা গ্রামের শাহিন মাতুব্বর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার হারুন মাতুব্বরের পুত্র। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। তিনি ১০দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। মৃত শাহিন ঢাকায় ফুসকা ব্যবসার সাথে জরিত ছিলো বলে জানা গেছে।

প্রতিবেশী মোঃ লাবু বলেন, মৃত ওই যুবক গত ১০দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। এরপর সে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যাথা আক্রান্ত হয়ে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন আমরা চেয়ারম্যান ও স্থানীয় থানাকে বিষয়টি জানিয়েছি। তবে চেয়ারম্যান দ্রুত মৃতদেহ দাফনের কথা বলে ছিলেন।

চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন দ্রুত দাফনের কথা অস্বীকার করে বলেন ওই পরিবারটি নিহতের এ ধরনের উপসর্গ ছিলো এটা গোপন করে রেখে ছিলেন। আমি বিষয়টি জানার সাথে সাথে থানাকে বিষয়টি জানিয়েছি।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান জানান, মৃতের নুমনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। আর নিয়ম অনুযায়ী প্রশাসনের তত্ত্বাবধানে তার লাশ দাফনের ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন তিনদিন আগেও সে কাজ করেছে। এত দ্রুত মৃত্যু হওয়ার কথা নয় তারপরেও নিয়ম মেনেই সব কিছু করা হবে।

এর আগে ফরিদপুরের নগরকান্দায় দু’জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসায় নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ জন ও ছাড়পত্র পেয়েছেন ১০ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৮৪১ জন। ছাড়পত্র পেয়েছেন ১৬৬৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের আছেন ১৭৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা ঢাকায় পাঠানো হয়েছে ২০ জনের। সর্বমোট ৮১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ২৫ জনের রিপোর্ট এখনো আসেনি। জেলায় কোভিড-১৯ পজিটিভ এর সংখ্য ২ জন। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতাল সূত্র জানায় সেখানে ৬ জন রোগী আইসোলেশনে রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর