স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং মতে দেশে এই পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০১২ জন। এর মধ্যে কেবল ঢাকাতেই আক্রান্ত হয়েছে ৪৫৬ জন। ঢাকার পরেই আক্রান্তের তালিকায় আছে নারায়ণগঞ্জের নাম। সেখানে ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া ঢাকা শহরের আশেপাশের জেলাগুলোতেও অনেক আক্রান্ত হয়েছেন। তার মাঝ গাজীপুরে ৫৩ জন ও নরসিংদীতে আছেন ২৮ জন। একইসাথে মুন্সীগঞ্জেও ২১ জন করণাক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। দেশের দ্বিতীয় রাজধানী বলে খ্যাত চট্টগ্রামে ২০ জন আক্রান্ত।
তবে। এ অবস্থাতেও অনেকেই মানছে না সরকারের নির্দেশনা। এতে ঝুঁকি বাড়ছে সবার। একজন অসুস্থ হলেই যে সবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তা কেউ বুঝতে চাইছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্ক প্রকাশ করে বলছে, এসময় সবচেয়ে জরুরি মানুষকে ঘরে রাখা। আর তা না হলে, বাড়তে পারে আক্রান্তের সংখ্যা।
বার্তাবাজার/এসজে