মহামারি আকার ধারণ করা করোনার কারণে লকডাউন নারায়ণগঞ্জ থেকে সড়ক ও নৌপথে কিশোরগন পালানোর সময় পুলিশের হাতে দুই সতাধিক নারী-পুরুষ আটক হয়েছে। এ সময় তাদেরকে বহন করা ট্রলার ও পিকআপ ভ্যানকে জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার নদী ও সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানায়, লকডাঊন ভেঙে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ থেকে কিছু মানুষ গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। স্রকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বেশ কয়েকটি যায়গায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে কয়েকশত নারী পুরুষকে। এ সময় কয়েকটি বাল্কহেড, ট্রলার ও কয়েকটি পিকআপ ভ্যান জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে ফতুল্লার চরবক্তাবলী এলাকা থেকে বুড়িগঙ্গা নদী দিয়ে একটি বাল্কহেড চড়ে ৭০ থেকে ৭৫ জন নারী-পুরুষ কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে পুলিশের একটি টহল টিম অভিযান চালিয়ে ধর্মগঞ্জ হতে তাদের আটক করে। পরে তাদেরকে যাত্রাস্থলে পৌছে দিয়ে বালখেডটি জব্দ করা হয়।
আবার, রাত ১টার দিকে দিকে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিকআপ ভ্যান ভর্তি অর্ধশত নারী-পুরুষ, মাউড়াপট্টি থেকে চারটি পিকআপ ভ্যান ভর্তি অর্ধশতাধিক নারী-পুরুষ এবং সাইনবোর্ড এলাকা থেকে ট্রাকসহ আরও ৬০ জন নারী-পুরুষকে আটক করা হয়। তারা সবাই কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাদেরকেও বাসায় পৌছে দিয়ে গাড়িগুলো জব্দ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে