সিলেটে প্রথম করোনায় আক্রান্ত চিকিৎসকের মৃত্যু

করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

আজ (বুধবার) সকাল সাড়ে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

গত ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস আক্রমনের বিষয়টি সনাক্ত হয়েছিল। তিনিই ছিলেন সিলেটে প্রথম করোনায় আক্রান্ত রুগী আর এটি সিলেটে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম কোন মৃত্যু।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর