ফরিদপুরের কন্যা করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের খ্যাতিনামা লোকসংগীত শিল্পী বীনা মজুমদার (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আমেরিকান সময় সকাল ৮ টা এবং বাংলাদেশ সময় রাত ৯ টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বীনা মজুমদার ফরিদপুরের নগরকান্দা উপজেলার গাংজগদিয়া গ্রামের সন্তান।

ব্রঙ্কস মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোলায়মান আলী তার মৃত্যুর বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।

এদিকে বীনা মজুমদারের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর