সাতকানিয়ায় নতুন ৫ জনের শরীরে করোনা শনাক্ত, লকডাউন ঘোষণা করেছে প্রশাসন

চট্টগ্রামের সাতকানিয়ায় করোনায় মারা যাওয়া সেই ব্যবসায়ী পরিবারের সদস্য ও দাফন-কাফনের কাজে জড়িতদের মধ্য থেকে ৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

জানা যায়, তাদের মধ্যে একজন করোনায় মারা যাওয়া সেই ব্যবসায়ীর ছেলে, তিনজন নগরীর রেয়াজ উদ্দিন বাজারের মোবাইলের দোকানদার এবং অন্যজন সিএনজি অটোরিকশা ড্রাইভার।

সাতকানিয়ার করবোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় পরিপ্রেক্ষিতে, ১৫ এপ্রিল বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতকানিয়া উপজেলা ‘লকডাউন’ থাকবে।

স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও থানা প্রশাসনের সাথে পরামর্শক্রমে এই নির্দেশনা দেন।

লকডাউন চলাকালীন স্ব স্ব এলাকায় করোনা মহামারির বিস্তার রোধ ও প্রাদুর্ভাব থেকে জনগণকে মুক্ত রাখতে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের এবং স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানিয়েছেন সাংসদ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বসাধারণকে লকডাউনের নীতিমালা পুরোপুরি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর