প্রথম ধাপেই দিনাজপুরে শনাক্ত হয়েছে ৭ করোনা রোগী। দিনাজপুর শহরেই আছে ৩ জন। এছাড়াও নবাবগঞ্জ উপজেলায় ৩ জন ও ফুলবাড়ীতে ১ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন
সিভিল সার্জন জানান, করোনা সন্দেহে ১২৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হলে সেখান থাকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত ৬৯ জনের রিপোর্ট প্রকাশ করা হয়। এই ৬৯ জনের মাঝে ৭ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। বাকি ৫৪ জনের রিপোর্ট দ’ইয়েক দিনের মাঝেই পাওয়া যাবে।
তিনি আরও জানান, শহরে যারা আক্রান্ত হয়েছেন তাদের মাঝে ২ জন পরস্পর স্বামী স্ত্রী। তারা শহরের সুইহারী এলাকায় সরকারী কলেজের কাছে বসবাস করে। আর বাকি ১ জনের বাড়ি শহরেরই নয়নপুর এলাকায়।
আক্রান্তদের সবাই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে কয়েকদিন আগে দিনাজপুরে ফিরে এসেছে বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে