করোনায় প্রাণ কেড়ে নিলো ডা. মঈন উদ্দিনের

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। গত ৫ এপ্রিল তিনি করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছিলেন।

ডা. মঈন উদ্দিন ঢাকা মেডিকেলের সাবেক ছাত্র। সিলেট থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা আনা হয়। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর