১৩ দিন ধরে দুই দেশের সীমান্তে আটকে থাকা এই নারীর ভবিষ্যত কি?

ভারত ও বাংলাদেশের সীমান্তের মাঝখানে নদীর চরে ১৩ দিন ধরে আটক থাকা মানসিক ভারসাম্যহীন এই নারীকে কোনো দেশই গ্রহণ করতে পারছে না। বিএসএফ ও বিজিবির মধ্যে কয়েক দফা বৈঠকেও কোনো সুরাহা হয়নি বিষয়টার। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে এই নারীর ভাগ্য নিয়ে দেখা দেয়া অনিশ্চ্যতার কথা।

ভারতীয় ওই গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিজিবির দাবী, গত ২রা এপ্রিল খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম মহকুমাধীন এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও কতিপয় জনসাধারণ ওই নারীকে ফেনী নদী পার করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

এমন খবর পেয়ে তাতে বাধা দেয় বিজিবি। এরপর থেকে ওই নারী সেখানেই আটকা রয়েছেন। তবে তাকে নিয়মিত খাবার দিয়ে সহায়তা করছে খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা রামগড়ের কয়েকজন বাংলাদেশি।

এদিকে, তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে নিয়মিত বৈঠক করে যাচ্ছে বিজিবি ও বিএসএফ। তবে বৈঠকগুলো এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর