চট্টগ্রামে একদিনেই ১১ করোনা রোগী সনাক্ত

চট্টগ্রামে করোনাভাইরাস এর নমুনা পরীক্ষায় আরও ১১ জনকে করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এনিয়ে চট্টগ্রাম জেলায় মোট ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। অপর দিকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে সর্বমোট ৩০ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর গণমাধ্যম কে এ তথ্য জানান।

শাহরিয়ার কবীর জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১ শত ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের করোনাভাইরাস আক্রান্তে শনাক্ত হয়েছে ১১ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ২৭ গেছে জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ওভার জানান, চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীদের মধ্যে এক পর্যন্ত তিনজন মারা গেছেন, আক্রান্ত রোগীরদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর