মহামারি করোনা ভাইরাসে এবার প্রাণ গেল বিশিষ্ঠ পল্লীগীতি শিল্পী বীনা মজুমদার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি মারা গেছেন বলেন নিশ্চিত করেন আরেক যুক্তরাষ্ট্র প্রবাসী মিলি সুলতানা।
মিলি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’
বীনা মজুমদার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন। বেশ কয়েক বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন।
বার্তাবাজার/এসজে