করোনায় নিউ ইয়র্কে আরও ৭ বাংলাদেশির মৃত্যু

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক সিটিতে আরও ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে কুষ্টিয়া জেলার দুই প্রবাসী রয়েছেন। এরা হলেন বুলবুল আহমেদ (৪৩) এবং রুবাইতুন্নেসা (৬৭)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদের মৃত্যু হয়।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রে কুষ্টিয়া জেলা সমিতির সেক্রেটারি আসাদুজ্জামান জানান, উভয়েই ব্রঙ্কসে বসবাস করতেন।

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আজীবন সদস্য ওয়াজিউল্লাহ খোকন (৫৫)ও করোনায় মারা গেছেন বলে এসোসিয়েশনের সেক্রেটারি মোশারফ হোসেন সবুজ জানিয়েছেন হাসপাতালের উদ্ধৃতি দিয়ে।

নিউইয়র্কে বসবাসরত এম রহমান মুক্তা (৫৫) মঙ্গলবার রাত ৮টায় প্রেস-বাইটেরিয়েন হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে হাসপাতালের উদ্ধৃতি দিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নেতা হাসানুজ্জামান এ সংবাদদাতাকে জানান। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারি এই মুক্তা ছিলেন রাজধানী ঢাকার নবাবগঞ্জের শাইনপুকুরের সন্তান।

এনিয়ে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ১২৭ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল। এর অধিকাংশই পুরুষ এবং অধিকাংশেরই বয়স ছিল ৫০ বছরের অধিক। উল্লেখ্য, ৮৬ লাখ জনঅধ্যুষিত নিউ ইয়র্ক সিটিতে সর্বমোট মারা গেছে ১০ হাজার ৩৬৭ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক স্টেটে মারা গেছে ৭৭৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর