বিশ্বের বিভিন দেশে অবস্থান করা বাংলাদেশিদের মাঝেও বাড়ছে করোনায় আক্রান্ত হওয়ার হার। এবার কাতারে ৫০০ জন বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। সেখানে ৩ জন মারা গেছেন।
কাতারে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা বিষয়ক ফোকাল পয়েন্ট ডা. খলিলুর রহমান এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ গণমাধ্যমকে জানান- গত ৭ ই এপ্রিল পর্যন্ত কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছেন তারা।
রাষ্ট্রদূত বলেন, দোহার বাংলাদেশ কমিউনিটি থেকে তারা দেশটিতে ব্যাপক ভিত্তিক বাংলাদেশি আক্রান্তের খবর পাচ্ছিলেন। কিন্তু নিশ্চিত হতে পারছিলেন না। গত সপ্তাহেই প্রথম আনুষ্ঠানিকভাবে ৫ শতাধিক বাংলাদেশি আক্রান্তের কথা জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে পরবর্তীতে আরও কিছু লোক আক্রান্তের খবর কমিউনিটি মারফত পেলেও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে না বলা পর্যন্ত তারা সেই সংখ্যার বিষয়টি নিশ্চিত করতে পারেছেন না।
বার্তাবাজার/এসজে