রমজান উপলক্ষে খোলা বাজারে টিসিবির ছোলা ও চিনি নিয়েও দুর্নীতি

সারাদেশে চলছে ১০ টাকা কেজির চাল অবৈধভাবে লুটপাটের হিড়িক। এরি মাঝে আবার নতুন করে শুরু হলো টিসিবির পণ্যে দুইনম্বরি করা। নড়াইলে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুত রাখায় ডিলারসহ ২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ডিলারের নাম পরিতোষ কুন্ডু। তারইসাথে আটক ব্যবসায়ীর নাম লিটন শিকদার। পরিতোষ শহরের কুড়িগ্রাম এলাকার স্বর্ণপট্টির রাজকুমার কুন্ডুর ছেলে লিটন আউড়িয়া ইউনিয়নের নাকসী গ্রামের ইয়াসিন শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, টিসিবির পণ্য অবৈধভাবে কেনার দায়ে আটক করা হয় লিটনকে। গ্রেফতারের সময় লিটনের দোকান থেকে টিসিবির ৯০০ কেজি চিনি ও ৬০০ কেজি ছোলা উদ্ধার করা হয়।

পরে লিটনের দেয়া তথ্যমতে এসব কালোবাজারি দ্রব্যের বিক্রেতা নড়াইলের রূপগঞ্জ বাজারের টিসিবির ডিলার পরিতোষ কুন্ডুকে গ্রেফতার করা হয়।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, রমজান উপলক্ষে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য এসব ছোলা ও চিনি আনা হয়। তা না করে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুত রাখা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর