মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আরও ২৪০৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৯৪৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে মোট ২৬ হাজার ৪৭ জন।
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ লাখ ৪৯ হাজার ১৯ জন এবং তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১৩ হাজার চারশ ৮৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছে ৩৮ হাজার আটশ ২০ জন।
বার্তাবাজার/এমকে