আরও উদ্ধার ১৭০ বস্তা

সরকারি ১০ টাকা কেজির চাল চুরির হিড়িক যেন কমছেই না। এবার নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের মলিকপুর থেকে উদ্ধার হলো ১৭০ বস্তা চাল।তাও সেটা ডিলারের স্ত্রীর বড় ভাইয়ের বাড়ি থেকে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে চালগুলো উদ্ধা রহলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা যায়, বর্ষাইল ইউনিয়নের ১০ টাকা কেজি চালের ডিলার আবু সাইদের ম্যানেজার মল্লিকপুর গ্রামের আব্দুর রউফ। ম্যানেজার হিসাবে নিজের স্ত্রীর বড় ভাইকেউ নিয়োগ দিয়েছেব রউফ। মল্লিকপুর গ্রামে আব্দুর রউফের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭০ বস্তা সরকারি চাল অন্য বস্তায় করে রাখা হয়েছিল। গোল্পন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চালগুলো উদ্ধার করলেও আব্দুর রউফকে পায়নি।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তবে খাদ্যবান্ধব কর্মসূচির বস্তার চালগুলো ভিন্ন বস্তায় করে রাখা হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর