রাজধানীর মগবাজার রেলগেটের পাশে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের নার্স ও চিকিৎসকসহ ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হাসপাতালটি লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) হাসপাতালটি লকডাউন করা হয়। হাসপাতালের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাতিরঝিল থানার পরিদর্শক (ইন্সপেক্টর-অপারেশনস) গোলাম আজম বিষয়টি নিশ্চিত করে জানান, আইইডিসিআর আমাদের জানিয়েছে হাসপাতালটির চিকিৎসক-নার্সসহ ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে আইইডিসিআরের পরামর্শে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র সোহরাব আকন্দ সাংবাদিকদের বলেন, করোনা শনাক্তের পর ডাক্তারসহ কমপক্ষে ৫০ জন চিকিৎসাকর্মীকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ইমপালস হাসপাতালের ৫ জন আক্রান্ত
রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের ৩ জন চিকিৎসক ও ২ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ইমপালস হাসপাতাল জানায়, ৫ জনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর হাসপাতালের সার্জারি ও গাইনি বিভাগের ৪০ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে