বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। সংক্রমণ রোধে লাকডাউন থেকে শুরু করে চলছে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা। তবে এর মধ্যে বাজারে তো যেতেই হয়।
বাজার থেকে যেসব ফল-সবজি কিনে বাসায় নিয়ে আসছেন এসব জিনিস থেকেও করোনাভাইরাস ছড়ানোর শঙ্কা রয়েছে।
বাজার থেকে ফল-শাক-সবজি এনে খাওয়ার আগে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। সেক্ষেত্রে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ফল বা শাক-সবজি পরিষ্কার করার প্রয়োজন নেই। ফল বা শাক-সবজি পানিতে ডুবিয়ে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিলেই যথেষ্ট।
এক্ষেত্রে মানতে হবে কিছু নির্দেশনা:
১. ফল, শাক-সবজি ধোয়ার আগে অবশ্যই হাত সাবান দিয়ে ভালোভাবে ২০ সেকেন্ড পরিষ্কার করে নিন। এরপর ফল ও সবজি ধুয়ে নিন।
২. বাজার থেকে কেনা সমস্ত ফল এবং শাকসবজি পানিতে ডুবিয়ে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এটাই যথেষ্ট।
৩. এমন গুজব প্রচলিত আছে যে, সাবান বা ডিটারজেন্ট দিয়ে ফল বা শাক-সবজি পরিষ্কার করতে হবে। এ তথ্য সত্য না। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্টেশন জানিয়েছে, ফল বা শাক-সবজি পরিষ্কারে এসবের প্রয়োজন নেই। শুধু পানি দিয়ে বাজার থেকে আনা জিনিসগুলো ধুয়ে নিন। কোথাও, কোনও পঁচা বা দাগ ধরে অংশ দেখলে সঙ্গে সঙ্গে সেটি কেটে বাদ দিয়ে দিন।
৪. আলু বা গাজর, তরমুজের গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার করতে প্রয়োজন মনে হলে ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন। তবে নির্দিষ্ট সেই ব্রাশ বা স্পঞ্জ শুধু ফল বা সবজি পরিষ্কারেই ব্যবহার করবেন। ।।এনডিটিভি।।
বার্তা বাজার / ডাব্লিও.এস