প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বিশ্বজুড়ে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।
করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার দিনগত রাত ১টা ৪০মিনিট পর্যন্ত গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ১৩৫ জন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৩৪৪ জন।
গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি উৎপত্তি হয়।
দুই মাসের মধ্যেই প্রাণঘাতী এ ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এর পর গত ৩৬ দিনে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। মারা গেছেন ৪৬ জন। সূত্র : ওয়ার্ল্ড মিটার
বার্তা বাজার / ডাব্লিও.এস