সিদ্ধিরগঞ্জের অর্ধশতাধিক দোকানের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স মিলে আগুন লেগে পাশের একটি মার্কেটে ছড়িয়ে পড়ে অর্ধশতাধিক মার্কেটে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এম আলম মেরিট কেয়ার স্কুলের পাশের স মিল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আদমজী ইজিজেড, ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমাদেরসহ বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত ১২টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর