অস্ত্রসহ আটক উপজেলা চেয়ারম্যানের ছেলে

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে শাহ আবিদ কামরানকে (২৩) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পেট্রোল পাম্পের সামনে থেকে শাহ আবিদ কামরানকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সরোয়ার হুসাইন।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় অভয়নগর থানায় কামরানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর