নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই স মিল থেকে আগুন পাশের একটি মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এম আলম মেরিট কেয়ার স্কুলের পাশের স মিল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আদমজী ইজিজেড, ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই জানান, রাত ১০টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমাদেরসহ বিভিন্ন স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বার্তা বাজার / ডাব্লিও.এস