নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করলেন যুবলীগ নেতা মিলন

নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মিলন নিজ অর্থায়নে ৩০০ শত হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য- সামগ্রী ও সাবান বিতরন করেন। বর্তমানে সাড়া বিশ্বে নভেল করোনা ভাইরাসের কারনে লোক-জন ঘরের বাহিরে যেতে পারছে না। সেই প্রভাব বাংলাদেশেও পড়েছে।

মান্দার মৈনমে হতো- দরিদ্র,গরীব,দুঃখি ও প্রতিদিন খেটে খাওয়া মানুষ গুলো বাহিরে যেতে না পারায়, কাজ-কর্মে যেতে পারছে না। তারা খাদ্য সংকটে পড়ে, অনাহারে অর্ধ-হারে দিন কাটাতে শুরু করে। তাদের ঐ দুঃখ, দুর্দাশা দেখে মোঃ মোয়াজ্জেম হোসেন মিলন তার নিজ উদ্দ্যেগে এবং নিজ অর্থায়নে সহ কর্মীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর,ডালপুকুরিয়া,লো-পুকুরিয়া হঠাৎ পাড়া বা আদর্শগ্রামের হতো-দরিদ্র ৩০০ শত পরিবারের মাঝে নিজ হাতে আজ (মঙ্গলবার) সকাল ১১টা হইতে বিকাল ৫টা পর্যন্ত খাদ্য সামগ্রী তুলে দেন। মোঃ মোয়াজ্জেম হোসেন মিলনের এমন সৎ কর্ম ও উদ্দ্যেগে অত্র এলাকার দলীয় সহ সাধারন জনগন এবং উক্ত ৩০০ শত পরিবারের লোকজন মঙ্গল কামনা ও দোয়া করেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর