সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭১ বাংলাদেশিসহ ৩৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটিতে ১৭১ জনসহ মোট ১০৪৯ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩২৫২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬১১ জন। মঙ্গলবার দেশটিতে ৭০ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়। এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩১৫ জন। এরমধ্যে ২৮ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৩১৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস