লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মধু মিলন মোহন্ত।ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ৪র্থ সেমিষ্টারে পড়ে।সেই সাথে সে ‘ব্যান্ড ঘুড়ি’র ড্রামার ও সঙ্গীতের মানুষ।
করোনা পরিস্থিতির এই ভয়াল অবস্থায় দেশের সিংহভাগ মানুষ যখন অভুক্ত দিন কাটাচ্ছে তখন রাস্তার এই নীরিহ পশুদের কথা কেউ চিন্তা করছে না।লকডাউনে বাজার বন্ধ,বাইরে আসছে না কোন মানুষ তাই খাবার জুটছে না এই পশুদের।
আজ মঙ্গলবার (১৪ই এপ্রিল) রাতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নক্ষত্র পরিবার” এর সদস্য মধু মিলন মোহন্ত তার জন্মদিনে বিরিয়ানি রান্না করে রাস্তার এই ক্ষুধার্ত কুকুরদের খাওয়ায়।
সে বার্তা বাজার কে জানায়,বাজার বন্ধ থাকায় কুকুরগুলো খেতে পাচ্ছে না।তাদের অবস্থা খুবই করুন।এজন্যই আমি ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন এর সহযোগিতায় তাদের খাওয়ালাম।শুধু আজকেই না সকলের সহযোগিতায় এই পরিস্থিতিতে ওদের খাওয়ানোর ইচ্ছে আছে।
এই বিষয়ে মধু মিলন মোহন্ত পশু প্রেমিদের সহযোগিতা কামনা করছে এবং এই রাস্তার বাসিন্দাদের একটু খাওয়ানোর অনুরোধ করেছে সকলকে।
কেএ/বার্তাবাজার