মোবাইল চুরির অভিযোগে কোমরে দড়ি বেঁধে ৩ কিশোরকে নির্যাতন (ভিডিওসহ)

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোবাইল সেট চুরির অভিযোগে কোমরে দড়ি বেঁধে তিন কিশোরকে নির্যাতন করেছেন এক আওয়ামী লীগ নেতা। নির্যাতনের একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত রোববার বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের একটি ধানক্ষেতে এ নির্যাতনের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কিশোর নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়।

এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস সরদার ও তার সহযোগী মিজান মাঝি।

এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

ভিডিও….

মোবাইল চুরির অভিযোগে কোমরে দড়ি বেঁধে ৩ কিশোরকে নির্যাতন করলেন আ’লীগ নেতা !

মোবাইল চুরির অভিযোগে কোমরে দড়ি বেঁধে ৩ কিশোরকে নির্যাতন করলেন আ’লীগ নেতা !

Gepostet von Barta Bazar am Dienstag, 14. April 2020

জানা যায়, এক আত্মীয়ের মোবাইল চুরির অভিযোগে সন্দেহজনক ভাবে ৩ কিশোরকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেন পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস সরদার এবং তার এক সহযোগী মিজান মাঝি। এ সময় সেখানে উপস্থিত জনৈক ব্যক্তি নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করেন।

নির্যাতিতরা হলো- একই এলাকার বাসিন্দা তারেক মিরা, হাসান সিকদার এবং শুভ হাওলাদার। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাংবাদিকরা বরিশালের পুলিশ সুপারের নজরে আনেন। পুলিশ সুপার ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করেন।

এ ঘটনায় নির্যাতিত একজনের বাবা আয়নাল মিরা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বার্তাবাজার/কে.জে.পি/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর