জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তালায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৪

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৪এপ্রিল) সকালে উপজেলার ঘোনা গ্রামে এঘটনা ঘটে।

আহতরা হলেন, ঘোনা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে খান আরিজুল ইসলাম (৫০), সিরাজুল ইসলাম (৬০), রেজাউল ইসলাম, রেজাউল ইসলামের ছেলে মুকুল ইসলাম (৩৫)। আহতরা বর্তমানে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।

আহত খান আরিজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম বলেন, ঘোনা গ্রামের আবু হোসেনের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবু হোসেনের ছেলে সন্ত্রাশী নাজমুল হুসাইনের নেতৃত্বে প্রায় আমাদের উপর হামলা চালানো হয়।

সর্বশেষ গত সোমবার আবু হোসেন ছেলে নাজমুল হুসাই ও মাহবুব হোসেনের নেতৃত্বে অজ্ঞাত ৭/৮ জনের সংঘবদ্ধদল আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ীর সীমানা প্রাচীর ভাংচুর করে।

এসময় বাধা দিতে গেলে সে আমাদের প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় চিরদিনের জন্য জেলে পাঠানোর কথা বলে শক্তির মহড়া দিয়ে চলে যায়। পরদিন আমরা স্থানীয়দের গন্যমান্য ব্যাক্তিদের কাছে বাড়িতে হামলার কথা জানিয়ে বিচার পাবার জন্য সালিশ ডাকি।

কিন্তু সন্ত্রাশী নাজমুল হুসাইন সেই সালিশে হাজির না হয়ে পরবর্তীতে আবারও বহিরাগত ৭/৮ জন দূর্বত্তদের সাথে নিয়ে এসে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে পিস্তল, হাতুড়, রামদা নিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমার পিতা, চাচাসহ ৪জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেয়।

তরিকুল আরও বলেন, নাজমুল একজন নারীলোভী বলে এলাকায় খুব আলোচিত। সে নিজেকে বড় সন্ত্রাশী দাবি করে। যখন যাকে ইচ্ছা জীবন নাশের হুমকি দেয়। তারা নাজমুল ও তার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, বিষয়টি আমি শুনেছি। থানায় অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর