চট্টগ্রামে আরও ১২ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১১৮ নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১২ জনের করোনা পজেটিভ হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ১১ জনই চট্টগ্রামের বাসিন্দা। অন্য ১ জন নোয়াখালী জেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর