সাতজন সাহায্যপ্রার্থীকে তাড়িয়ে দেয়া ও অনিয়মের অভিযোগে খাদ্য বিভাগের দুই ডিলারের লাইসেন্সসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা কাজী সাইফুদ্দিন অভি।
লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী এলাকার ডিলার হাবিবুর রহমান এবং চাপড়া সরমজানী ইউনিয়নের বাবড়িঝাড় এলাকার কামরুল ইসলাম।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দুহুলীতে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় সুবিধাভোগীদের কাছ অতিরিক্ত অর্থ আদায় এবং বাবড়িঝাড়ে সাত জনকে চাল না দিয়ে তাড়িয়ে দেয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি বলেন, শর্ত ভঙ্গের অপরাধে তাদের দুজনের লাইসেন্সসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে। তিনি বলেন, দুহুলীতে ৩০ কেজি চালের দাম ৩শ’ টাকার পরিবর্তে অতিরিক্ত দশ টাকা নেয় ডিলার এবং বাবড়িঝাড়ে কার্ডধারী সাত জনকে চাল না দেয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
বার্তা বাজার / ডাব্লিও.এস