চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে ৯১ জনের শরীরের নমুনা আইইডিসিআর এ পাঠিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গার চার উপজেলা থেকে করোনা আক্রান্ত সন্দেহে এসব নমুনা সংগ্রহ করা হয়।
এরমধ্যে ৪১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। বাকী রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি বলেও জানান তিনি।
এদিকে,গত শনিবার জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হওয়াই অনেকটা আতঙ্ক বিরাজ করছে। মৃত ব্যক্তির দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে
স্থানীয় স্বাস্থ্য বিভাগ। তার নমুনার রেজল্টা হাতে না আসা পর্যন্ত মৃত ব্যক্তির প্রতিবেশীদের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
এছাড়া, মঙ্গলবার (১৪ এপ্রিল) সীমান্তবর্তী এ জেলায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ৫৩৬ জন। কোয়ারেন্টিনে আছেন ২৭৩ জন। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এদিকে, জেলার বিভিন্ন গ্রাম অ লে সচেতন যুবকদের প্রচেষ্টায় অব্যহত রয়েছে লকাডাউন এবংসতর্কতামূলক ব্যবস্থা। দর্শনার আশপাশ এলাকায় যুবকদের এ ব্যবস্থা চোখে পড়ার মত।
কেএ/বার্তাবাজার