সরকারি নিষেধাজ্ঞা অমান্য করা তিনজনকে অর্থদণ্ড

বরগুনায় র‍্যাব ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে সোমবার সকাল ১০ দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত বরগুনা এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে মোঃ আইয়ুব আলী (৪৫) মোঃ আবুল কাশেম, ৫০০০/- টাকা, মোঃ ওমর ফারুক (৫০), ৫০০০/- টাকা এবং হোম কোয়ারেন্টাইন না মেনে মোটরসাইকেল নিয়ে অযথা ঘুরাঘুরি করার অপরাধে মোঃ সোহাগ (২৫), বরগুনাকে ২০০০/- টাকা সহ সর্বমোট ১২০০০/- জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর