কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে গত রবিবার আক্রান্ত যুবক উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের টাপুরচর এলাকার বাসিন্দা।
তার ২ দিন পর আবারও কুড়িগ্রামে আরও ১ করোনার রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীর বাড়ি জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী ,তার বয়স ৩০ বছর। মঙ্গলবার(১৪ এপ্রিল)জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয় ।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত ৩০ বছরের এই ব্যক্তি ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন।
গত কয়েক সপ্তাহ ধরে তার করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রিপোর্টে তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। কুড়িগ্রামে এ নিয়ে মোট ২ জন করোনার রোগী শনাক্ত হলো।
কেএ/বার্তাবাজার