লালমনিরহাট জেলার সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত।
গত শনিবার(১১ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে আসা ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এরপর তার পরিবারের সকলের নমুনা রংপুরে পাঠানো হলে আজ মঙ্গলবার(১৪ই এপ্রিল) আক্রান্ত ওই ব্যক্তির ছেলের শরিরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।
এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ জন। এবিষয়ে লালমনিরহাট জেলার সিভিল সার্জন অফিসার ডা নির্মলেন্দু রায় জানান তাকে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হবে।
এলাকাটি লকডাউন করা হয়েছে এবং সকলকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক আবু জাফর।
কেএ/বার্তাবাজার