গোপালপুরে কর্মহীন ৫শত পরিবারের ত্রাণ বিতরণ করছেন ছাত্রলীগ নেতা জুয়েল

প্রাণঘাতি করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও বাঙলা নববর্ষ উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে মির্জাপুর ইউনিয়নের কর্মহীন ৫শত পরিবারের মাঝে মঙ্গলবার থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান জুয়েল।

ব্যক্তিগত তহবিল হতে পরিবার প্রতি ৫কেজি চাল, ১কেজি ডাল ও ১কেজি আলু বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন। প্রতিদিন একশত করে ৫দিনে মোট ৫শত পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করবেন বলে তিনি জানান।

এ কাজে আর্থিক সহায়তা করছেন তারা পিতা জনতা ব্যাংক লিমিটেড’র এজিএম ও বিশিষ্ট সমাজসেবক মো. আজহারুল ইসলাম। ত্রাণ বিতরণে সহায়তা করছেন, ফরিদ সরকার, রুবেল সরকার, মোফাজ্জল সরকার প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর