ভেদরগঞ্জে কামাল উদ্দিন তালুকদারের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ

আজ (১৪ এপ্রিল) শরীয়তপুরের ভেদরগঞ্জে সাবেক সচিব কামাল উদ্দিন তালুকদারের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় পুটিয়া তার নিজ বাড়ি থেকে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসীভ।

তার গ্রামের বাড়ি নারায়নপুর ইউনিয়নের ঘরবন্দী ৮শ পরিবারে এ সহায়তা দেয়া হয়। প্রতিটি পরিবারকে ১০ কে‌জি চাউল, ১কে‌জি ডাল, ১ কে‌জি তৈল, ২কে‌জি আলু ও টি সাবান দেয়া হয়েছে তার পক্ষ থেকে।

সাবেক সচিব কামাল উ‌দ্দিন তালুকদার ব‌লেন, আমার এলপিআরের টাকা থেকে দেশের সংকটময় মুহুর্তে সাধ্যানুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সকল বিত্তবান মানুষেকে তার সাধ্যানুযায়ী ঘরবন্দী মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি। কামাল উদ্দিন তালুকদার সর্বশেষ স্থানীয় সরকার বিভাগের প‌ল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনাল‌য়ের সচিব হিসেবে এলপিআরে রয়েছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর