টাঙ্গাইলে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইলে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ত্রাণ দেয়া হয়েছে।

সোমবার সদর উপজেলার দাইন্যা ইউপির বড়বিণ্যাফৈর এলাকার এক বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।এতে নিঃস্ব হয়ে যায় পরিবারটি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান,আমরা আগুন নেভাতে গিয়ে দেখি পরিবারটি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তাই দায়িত্ববোধ থেকে এ পরিবারকে সামান্য ত্রাণ সহায়তা করলাম।

এছাড়াও আগুন নেভানোর সময় লোকসমাগম হওয়ায় করোনাভাইরাস সংক্রমণ রোধে ওই এলাকায় জীবাণুনাশক ছিটানো করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর