ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণ শাখা ৭টি ইউনিয়নের ৭০০ কর্মহীন,অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা প্রদানসহ নিজ বাড়ির ২৮ জন ভাড়াটিয়াকে একমাসের বাড়ি ভাড়া মওকুফ এবং তাদেরকেউ খাদ্য সামগ্রী প্রদান করেন কেরানীগঞ্জ দক্ষিণ শাখা যুবদলের সভাপতি হাজী মোঃ মোকাররম হোসেন সাজ্জাদ।
মঙ্গলবার(১৪ই এপ্রিল)সকাল থেকে সাতটি ইউনিয়নের মোট ৭০০(সাতশত)অসহায়-দুস্থ, কর্মহীন পরিবারের নিজনিজ বাসায় যেয়ে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।এবং একই সাথে নিজ বাড়ির ২৮ টি ভাড়াটিয়ার এক মাসের ভাড়া মওকুফ ও তাদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন।
এ খাদ্য সামগ্রী ও অর্থ প্রদানের সময় ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।হাজী মোঃ মোকাররম হোসেন সাজ্জাদ বলেন, দেশে এই মহামারিতে সকল কর্মহীন অসহায়- দুস্থ পরিবারগুলো খুব সমস্যায় দিন কাটাচ্ছেন।তাই আমি নিজ উদ্যোগে কেরানীগঞ্জ দক্ষিণ শাখার সাতটি ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়েছি।এবং আমার নিজ বাসার ২৮ টি ভাড়াটিয়ার এক মাসের বেতন মওকুফ করে দিয়েছে।পাশাপাশি তাদেরকেও খাদ্য সামগ্রী প্রদান করেছি। আমি আমাদের সমাজের বিত্তবানদের আহ্বান করছি আপনারাও এই দুর্দিনে কর্মহীন অসহায় দুস্থ পরিবারের সাহায্যার্থে সবাই এগিয়ে আসুুন।
খাদ্য সামগ্রীর তালিকায় ছিল, চাউল, আটা, ডাউল,তেল,ঝাল লবণ,পেঁয়াজসহ প্রত্যেক পরিবারকে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।
বার্তা বাজার/এস.আর