প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের হজ পালন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। তাই এ সুযোগে নিজের হজে যাওয়ার টাকায় গরিবদের মাঝে চাল উপহার দিলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তার নিজ বাড়িতে জন প্রতি ১০ কেজি করে ৩০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন তিনি।
চেয়ারম্যান তাফাজ্জল হোসেন বলেন, করোনার কারণে এ বছর আমার হজ পালন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই সেই টাকা দিয়ে আমার এলাকার কর্মহীন মানুষের মাঝে উপহার হিসেবে চাল বিতরণ করেছি। রমজানের প্রথম সপ্তাহ পর্যন্ত এ চাল বিতরণ অব্যাহত থাকবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে যে ত্রাণ আসবে তা কর্মহীন, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সুষম বণ্টন করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস