করোনা মোকাবেলায়া নাকাল বিশ্ব। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুয়। বাংলাদেশেও করোনা মোকাবেলায় ব্যাস্ত। অসহায়দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে অনেকেই। তাদের একজন বরিশাল গৌরনদী পৌর সদরের মৃধা পরিবার, করোনার কারণে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৮টি বাসার ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে এপ্রিল মাসের এক লাখ নয় হাজার টাকা মওকুফের ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা।
তিনি জানান, গৌরনদী বন্দরের মৃধা মার্কেটের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির আটজন ভাড়াটিয়ার কাছ থেকে প্রতিমাসে এক লাখ নয় হাজার টাকা ভাড়া পেয়ে থাকেন। ওই টাকা দিয়েই তাদের সংসার চলে।
তিনি জানান, করোনাভাইরাসের কারণে ব্যবসায়ীদের চরম মন্দা চলছে। অন্যদিকে বাসার ভাড়াটিয়ারাও হয়ে পড়েছেন ঘরবন্দী। এ অবস্থায় পরিবারের সবার সিদ্ধান্ত মোতাবেক মওকুফের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউএনও ইসরাত জাহান বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার পরিবারের সিদ্ধান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে। মৃধা পরিবারের মতো উপজেলার সব মালিকপক্ষকে এগিয়ে আসা উচিত।
বার্তাবাজার/কে.জে.পি