কুমিল্লার-২(তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির নির্দেশে তিতাস উপজেলার কলাকান্দি ও ভিটি কান্দি ইউনিয়নের দুই ভায়রা ভাইয়ের ব্যক্তি উদ্যোগে কর্মহীন ও অসহায় ৮’শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা কলাকান্দি ইউনিয়ন মাছিমপুর গ্রামের মোঃ আলম মিয়া সরকার ও ভিটিকান্দি ইউনিয়নের ইতালি প্রবাসী বিল্লাল আবেদীন এর যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কলাকান্দি ও ভিটিকান্দি ইউনিয়নের প্রতিটি গ্রামের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে চাল,আলু,পিয়াজসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী,সাধারণ সম্পাদক ও উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন ভূইয়া,কলাকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার,কলাকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগে সভাপতি ও মাছিমপুর আর আর ইউনিষ্টিটিউশন এর সাবেক অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন বাবুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কেএ/বার্তাবাজার