রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট ৯ জন করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালটি লকডাউন ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালটির চিকিৎসকসহ ৯ জনের করোনা শনাক্ত হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে হাসপাতালটি লকডাউন করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস