মুন্সীগঞ্জে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগরে ঢাকা – মাওয়া মহাসড়কের বেজগাঁও এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীনগরের বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব সুত্র জানায়, ঢাকার র‌্যাব ২ এর একটি টিম ঢাকা থেকে ডাকাত দলের পিছু নেয়। ডাকাত দল মুন্সীগঞ্জের শ্রীনগরের বেজগাঁও এলাকায় আসলে ডাকাত সদস্যরা টের পেয়ে যায়। এ সময় র‌্যাবকে লক্ষ করে ডাকাত সদস্যরা গুলি চালায়।

পরে আত্ন রক্ষার স্বার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই ডাকাত মাসুদ ও তার সহযোগী নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ডাকাতি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। নিহতদের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর