তাশিক মির্জা কাদেরের সৌজন্যে পাঁচশ অসহায় পরিবারে ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়রপুত্র ও ছাত্র রাজনীতির স্পন্দন তাশিক মির্জা কাদেরের সৌজন্যে পাঁচশ অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার সকালে ছাত্রলীগের উদ্যোগে এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাদের মাধ্যমে প্রথম দফায় অসহায় গরীব দুঃস্থ পরিবারগুলোতে এ ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে।

এসময় তাশিক মির্জা কাদের ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই ফরহাদ, বসুরহাট পৌর ছাত্রলীগ সভাপতি আবদুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদসহ ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর