কুমিল্লায় নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী আরও নয়জন শনাক্ত হয়েছেন। মঙ্গলবার ১৪ (এপ্রিল) দুপুরে নতুন আক্রান্তের বিষয়টি কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে তিতাস উপজেলায় তিনজন, দাউদকান্দি উপজেলায় দুজন রয়েছেন। এছাড়াও বুড়িচং, সদর দক্ষিণ, ব্রাক্ষ্মণপাড়া ও চান্দিনা উপজেলায় একজন করে রয়েছেন বলে জানান ডা. শাহাদাত হোসেন।
আইইডিসিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১০১২ জনে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।
বার্তা বাজার / ডাব্লিও.এস