কোভিড-১৯ সংক্রমন রোধে সকলকে বাড়িতে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার আহবান জানানো হলেও তা না মেনে নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। একশ্রেণির মানুষের যেন অভ্যাসে পরিনত হয়ে দাঁড়িয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে অযাথা ঘোরাঘুরিসহ পাড়া-মহল্লার গলির চায়ের দোকানগুলোতে বেড়েছে আড্ডাবাজদের আনাগোনা। কোনভাবেই যেন বন্ধ করা যাচ্ছেনা। বাইরে অযাথা ঘোরাঘুরি আর আড্ডা দেয়া বন্ধ করতে দামুড়হুদা উপজেলা সদরের পাড়া-মহল্লা, খেলারমাঠসহ বিভিন্নস্থানে ঝটিকা অভিযান চালিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহি উদ্দিন ও উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলামকে সাথে নিয়ে শহরের পাইলট হাইস্কুল মাঠ, স্টারক্লাবমোড়, মডেলস্কুল, পুরাতন বাজার, ব্র্যাকমোড়, বেগোপাড়া, দেউলীমোড়, বাসস্ট্যান্ড, স্টেডিয়াম মাঠ এবং বাজার এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় আমেরিকা প্রবাসী সুলতানকে (৩৫) দামুড়হুদা বাজার এলাকায় শারীরিক দুরত্ব বজায় না রেখে ফুপাতো ভাইয়ের ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকায় অযাথা বাইরে ঘোরাঘুরি অপরাধে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। একইভাবে দামুড়হুদা থানাপাড়ার ফারুক হোসেনের ছেলে মাসুদরানাকে (২৩) ৫ শ টাকা, দামুড়হুদা গালর্সস্কুলপাড়ার হাজি নাসির উদ্দীনের ছেলে আনারুলকে (৩৫) ৫ শ টাকা, পুরাতন বাস্তুপুরের জামাল উদ্দীনকে (৫৮) ৩ শ টাকা, চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহের সাইদুর রহমানের ছেলে শামিমকে (২২) ৫ শ টাকা, দামুড়হুদা বাজারের আলোর ঝিলিকের মালিক বিল্টুকে ২ শ টাকা, ইমাদুলকে ১ শ টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়া গতকাল সকালে তিনি দর্শনা পৌর এলাকায় অযাথা ঘোরাঘুরির অপরাধে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ভ্রাম্যমান আদালত বসিয়ে দর্শনা ইসলাম বাজারের আবু তাহেরের ছেলে জুয়েলকে (৪০) এক হাজার টাকা, দর্শনা শ্যামপুরের মৃত সাকের আলীর ছেলে শাহাবুদ্দিনকে (৪৫) ৫ শ টাকা, কুড়–লগাছির শহিদুল ইসলামের ছেলে বদরুজ্জামানকে (৪০) ৩ শ টাকা, চুয়াডাঙ্গা জেলা সদরের হাট বোয়ালিযার ইদ্রিস সরকারের ছেলে ফরিদকে (২২) ১ শ টাকা, ডিঙ্গেদহের ইয়াকুব আলীর ছেলে লালনকে (২০) ১ শ টাকা এবং দর্শনা আজমপুরের মৃত মমিনের ছেলে মনজুকে (৪৫) ৫ শ টাকা জরিমানা করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলেও জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন।
এ ছাড়া দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহি উদ্দিন পৃথক অভিযান চালিয়ে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ২ জনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাড়ে ৩ হাজার টাকা এবং দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ২ জনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ হাজার টাকা ৪ জনের কাছ থেকে মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ দিকে দামুড়হুদায় বাজার মনিটরিংসহ বাইরে অযাথা ঘোরাঘুরি ও আড্ডা দেয়া দেয়া বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। তিনি বেলা সাড়ে ১১ টার দিকে দামুড়হুদায় বাজার এলাকায় শিশু সন্তানকে কোলে নিয়ে বাজারে আসায় এক গৃহবধুকে সতর্ক করেন এবং মনিটরিং করাকালিন গোপনে মিষ্টি তৈরীর অপরাধে সেলিম মিষ্টান্নভান্ডারের মালিক সেলিমের বিরুদ্ধে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ শ টাকা, মোক্তারপুর মোড়ের চা দোকানি মফিজুরকে ১ শ টাকা, একই এলাকার চা দোকানি সবুজকে ৩ শ টাকা এবং চিৎলামোড়ে আড্ডা দেয়ার অপরাধে লাল মিয়ার বিরুদ্ধে দন্ডবিধির ১৮৬০ এর ১৬৯ ধারায় ২ শ টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়া তিনি গত ৮ এপ্রিল দামুড়হুদা বাজারের কাপড়ের দোকানদার নজরুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ শ টাকা এবং চুয়াডাঙ্গা জেলা শহরের হাটকালুগঞ্জের সেলুন দোকানি হাসানকে ১৮৮ ধারায় ১ শ টাকা জরিমানা করেন। এ দিকে দামুড়হুদায় টিসিবি পন্য কিনতে আসা নারীদের গায়ে গা ঠেকিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বজায় থাকছে না শারীরিক দুরত্বের বাধ্যবাধকতা। কোভিড-১৯ সংক্রমন রোধে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে নজর দেয়ার অনুরোধ জানিয়েছেন এলাকার সচেতন মহল। # #
বার্তা বাজার/এম.সি