এবার ট্রানের জন্য রাজধানীর বাড্ডা লিংকরোড এলাকায় বিক্ষোভ করেছেন কয়েকশত মানূষ। পেটের ক্ষুধা সইতে না পেরে তার বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন বলে জানায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে তারা এই বিক্ষোভ শুরু করে রাস্তা আটকে দেয়।
আন্দোলনরতদের সাথে কথা বলে জানা যায়, তারা কেউবা বাড়ি বাড়ি কাজ করেন, কেউ রাজমিস্ত্রী, কেউ রিকশাচালক। স্থানীয় কাউন্সিলরের কাছে ত্রাণের জন্য গেলেও সেখান থেকে কাউকে কিছু দেয়া হয়নি। বরং হুমকি দিয়ে তারীয়ে দেয়া হয়েছে।
তাই সুষ্ঠূভাবে ত্রাণ পেতে অনেকেই দাবী করছেন সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করতে। এব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলরত লোকজন।
ঘন্টাব্যাপি রাস্তা আটকে তাদের এই বিক্ষোভ ভেঙে বেলা ১১টার সময় আইনশৃঙ্খলা বাহিনী অনুরোধ করলেও কাজ হয়নি। এ সময় রাস্তায় রিকশা উল্টে রেখে বিক্ষোভ দেখান তারা।
বার্তাবাজার/এসজে