সেন্টমার্টিনে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা জনিত রোগে এক জেলের মৃত্যু

সেন্টমার্টিন দ্বীপে তিন ধরে জ্বর-শ্বাসকষ্ট ও বুকে ব্যথা জনিত কারনে সেলিম (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ফজলু।

তিনি সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়ার বাসিন্দা। এখবরে দ্বীপের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, মৃত ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ছিল কি না তা নিশ্চিত নই। তবে সতর্কতার সঙ্গে তার দাফন সম্পন্ন করা হয়েছে। দাফন কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিরা ও মৃত ব্যক্তির পরিবারসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। আগামী কাল তাদের নমুনা সংগ্রহ করে (কোভিড-১৯) করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বার্তা বাজারকে জানান, উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে মৃত ব্যাক্তির দাফন সম্পন্ন করা হয়েছে। তার পরিবারসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। এঘটনায় দ্বীপের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর