কেরাণীগঞ্জে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত আরো ১

রানা আহমেদ: ঢাকার কেরাণীগঞ্জে করোনায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৪৫ বছর বয়সী আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা দুইজই কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়েনের বাসিন্দা।

আজ (মঙ্গলবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নতুন করে করোনা শনাক্ত হওয়া ব্যক্তি কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ছিলো। সেখান থেকে তার নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হলে করোনার রিপোর্ট পজিটিভ আসে। তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হচ্ছে।

এসময় তিনি আরও জানান, গত ৮ এপ্রিল করোনা শনাক্তের পর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ সকালে ৮০ বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শুভাঢ্যা ইউনিয়ের বেগুন বাড়ী একলা থেকে শনাক্ত হয়েছিলেন।

মোবারক হোসেন জানান, কেরাণীগঞ্জের মানুষ সামাজিক দুরুত্ব মানছেন না। এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তারা বিষয়টিকে গোপন রাখেন বলেই প্রতিদিন কেরাণীগঞ্জের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই কেরণীগঞ্জবাসীকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন হতে বলেন এবং সবাইকে সামাজিক দূরত্বমেনে বাসায় থাকার পরামর্শ দেন তিনি। এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানান এই কর্মকর্তা।

এ নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৪ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

এ ঘটনায় উপজেলা প্রশাসন প্রায় সাতটি এলাকা পুরোপুরি লকডাউন করে রেখেছে। একইসঙ্গে বুড়িগঙ্গা ২য় সেতু সম্পূর্ন লকডাউন ঘোষণা করে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর